শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩২ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক জরুরি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সৌদি আরব সফরে যাচ্ছেন।  

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

ইসরায়েলের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে আলোচনার জন্য আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের  কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে বসছে। ওআইসি সচিবালয়ে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

অধিকৃত পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে চায় ইসরায়েল। সেজন্য দেশটি সম্প্রতি অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য ফিলিস্তিনের অধিকৃত জমি কেনা সহজ করার মতো বিতর্কিত পদক্ষেপ অনুমোদন করেছে।

ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মঙ্গলবার রাতে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মন্ত্রীর।  মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরও যাচ্ছেন জেদ্দায়।

পররাষ্ট্রমন্ত্রী ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সূত্র জানায়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি দখলদারিত্বের সিদ্ধান্ত, বসতি স্থাপন এবং তথাকথিত ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে আলোচনার জন্য ওআইসি এই জরুরি বৈঠকের আয়োজন করেছে। বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে অব্যবহৃত সমর্থন দিয়ে আসছে। বৈঠকে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরবে।

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খলিলুর রহমানের এটি প্রথম বিদেশ সফর। সফরটি বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণ মূল লক্ষ্য হলেও বৈঠকের ফাঁকে ওআইসিভূক্ত কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন খলিলুর রহমান। আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়