শিরোনাম
◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৫১ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পাজেরো না থাকলে এখন কেউ নির্বাচন করার কথা কল্পনাও করেন না: রেহমান সোবহান

গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ–সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, ১৯৭০ সালে যারা নির্বাচন  করেছেন তাদের অনেকেই বাস ও রিকশায় চড়ে এলাকায় যেতেন। তাদের সম্পদ সীমিত ছিল। আজ কেউ নির্বাচন করার কথা কল্পনাও করতে পারেন না নিজের ‘পাজেরো’ ছাড়া। আর ভোটে জিতলে তাঁরা আরও একটি শুল্কমুক্ত পাজেরো পাবেন এটাই সুবিধা। এভাবে নির্বাচন প্রক্রিয়ার সামাজিক চরিত্রই পুরোপুরি বদলে গেছে।

সোমবার রাজধানীর আরগাঁওয়ের পর্যটন ভবনে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। 

অধ্যাপক রেহমান সোবহান বলেন, যতক্ষণ না নির্বাচন এমন হবে যে সমাজের সব স্তরের মানুষ সীমিত সামর্থ্য নিয়েও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, ততক্ষণ নির্বাচিত সংসদে একটি নির্দিষ্ট শ্রেণিই আধিপত্য বিস্তার করবে এবং নীতি-প্রণয়ন হবে তাদের স্বার্থকে কেন্দ্র করে। অতএব, বাস্তবতা হলো সংস্কার টেবিলে আসবে, কিছু পাস হবে, কিন্তু বাস্তবায়ন করবে একটি নির্বাচিত সংসদ, যার সদস্যদের পছন্দ-অপছন্দই নির্ধারণ করবে সংস্কারের পরিণতি। আমরা আশাবাদী হতে পারি, আশা করতে পারি কিছু সংস্কার অন্তত কার্যকর হবে। কিন্তু দিনের শেষে সংসদের চরিত্র না বদলালে, সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব না থাকলে, আমরা আবারো একটি এলিট-নিয়ন্ত্রিত গণতন্ত্রের মুখোমুখি হব যে গণতন্ত্র আমাদের বহু সমস্যার জন্ম দিয়েছে।

তিনি বলেন, এখন সংসদগুলো ক্রমশ প্রভাবশালী ধনী গোষ্ঠীর দখলে চলে গেছে। সংসদ এখন এলিট শ্রেণির জন্য ও অভিজাতদের দ্বারা পরিচালিত হয়। এরাই রাষ্ট্রের নীতি ঠিক করছে। এ বাস্তবতায় যদি আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রক্রিয়াকে গণতান্ত্রিক করতে না পারি তাহলে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আশা করা কঠিন। পুরনো সদস্যরা তাদের আসন থেকে সংসদে ফিরে আসলে সংসদের অভিজাত চরিত্র বদলাবে না। একারণেই গত ৫২ বছরে ভঙ্গুর গণতন্ত্র দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়