শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২২, ০২:০৬ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২২, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর সমাধিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

সালেহ্ বিপ্লব: শুক্রবার (৫ আগস্ট) শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীর দিনে তথ্য ও স¤প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড, হাছান মাহমুদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

তিনি বেলা সাড়ে ১১ টায় জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন ।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শেখ কামাল ছিলেন একজন দক্ষ  ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক। আজকে তিনি বেঁচে থাকলে এসব ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে যেতো।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস, এম, কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

তথ্যমন্ত্রী এর আগে সকালে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে আওয়ামী লীগের অন্যান্য শীর্ষনেতার সঙ্গে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়