শিরোনাম
◈ গোপনে ক্যামেরায় ধরা পরে আড়াই বছরের শিশু সন্তানকে নির্যাতনের ভিডিও, মা কারাগারে ◈ র‍্যাব বিলুপ্ত নয়, নতুন আইনে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক বাহিনী গড়তে চায় সরকার ◈ লবণের দাম বৃদ্ধি ও বকেয়া সংকটে ঈদের আগে দুশ্চিন্তায় রাজারহাটের চামড়া ব্যবসায়ীরা ◈ জাতীয় ক্যান্সার হাসপাতালে ভয়াবহ সংকট: ৫০০ শয্যায় চিকিৎসা নিচ্ছেন প্রতিদিন ১২০০ রোগী, রেডিওথেরাপির অপেক্ষায় ৪৫০০ মানুষ ◈ অ‌নেক ক‌ষ্টে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ লা লিগায় বার্সেলোনার সহজ জয় ◈ ভারতে চালু ৭ মিনিটের ক্যান্সার ইনজেকশন, ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো, প্রতি ডোজের দাম ৩.৭ লাখ রুপি ◈ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনা বাড়লো! ফিফার সঙ্গে কর্ম কর্তাদের বৈঠকে ইঙ্গিত ◈ জুনের শেষে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় চীন, আলোচনায় একাধিক ইস্যু ◈ যুক্তরাষ্ট্রের পাঁচ দফা প্রস্তাব নাকচ ইরানের

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে হট্টগোল 

মনিরুল ইসলাম  : জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে হট্টগোল, কথা বলতে সুযোগ না দেওয়ায় কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বৈঠক থেকে বেরিয়ে আসেন। যদিও পরে তারা ঐকমত্য কমিশনের আশ্বাসে বৈঠকে যোগ দেন।

আজ বুধবার  বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ ঘটনা ঘটে। জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহেরের বক্তব্যকে কেন্দ্র করে ঐকমত্য কমিশনের সভায় এই উত্তেজনার সৃষ্টি  হয় বলে জানা যায়।

বৈঠক থেকে বের হয়ে আসা নেতাদের মধ্যে ছিলেন  সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণফোরামের সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান এবং ১২ দলীয় জোটের সমন্বয়ক শাহাদাত হোসেন সেলিম। তবে কেউ কেউ পরবর্তী সময়ে ঐকমত্য কমিশনের আশ্বাসে বৈঠকে যোগ দেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, বৈঠকে বৈষম্য হয়েছে। জামায়াতের তিন জন বলেছে, আমাদের একজন বললেও বাধাগ্রস্ত করেছে। এ বিষয়ে মিজানুর রহমান এবং শাহাদাত হোসেন সেলিমসহ আমরা প্রতিবাদ করেছি। ঐকমত্য কমিশন এটা নোট করেছে, তাই আমরা যাচ্ছি।

শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা যখন কথা বলেছি তখন আমাদের থামিয়ে দেওয়া হয়। জামায়াতে ইসলামী অপ্রাসঙ্গিক কথা বলছিল। তখন আমি বললাম—এটা প্রাসঙ্গিক নয়। তখন তিনি বলেছেন, আপনি কতজন লোককে প্রতিনিধিত্ব করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়