শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০১:৪৩ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিউলিপ সিদ্দিকের আদালতে হাজির হওয়া উচিত: আইটিভিতে ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনীত অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

বর্তমানে যুক্তরাজ্যে সরকারি সফরে থাকা ইউনূস আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যেকোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, আইনানুগভাবে আদালতেই মোকাবিলা করা উচিত।

তিনি বলেন, 'যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত।'

তিনি আরও বলেন, 'আমি তার সঙ্গে কথা বলিনি। আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবেই হওয়া উচিত। এখানে আমার জড়িত হওয়া উচিত নয়।'

দুদক অভিযোগ করেছে, টিউলিপ তার খালা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন। গত বছর ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতা হারান।

এ অভিযোগের বিষয়টি যুক্তরাজ্যে এর আগে ট্রেজারি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী টিউলিপ সরাসরি অস্বীকার করে বলেন, এটি বাংলাদেশি কর্তৃপক্ষের 'রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার'।

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের আগে তাকে পাঠানো এক চিঠিতে টিউলিপ তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন, যাতে তিনি 'ঢাকার দুর্নীতি দমন কমিশনের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে' সহায়তা করতে পারেন।

তবে ইউনূসের সেই অনুরোধে সাড়া না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন টিউলিপ। এক বিবৃতিতে তিনি বলেন, ইউনূস তার সঙ্গে সাক্ষাতে অনীহা দেখিয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভুল তথ্য প্রচারের পথে অনাকাঙ্ক্ষিতভাবে ইন্ধন জুগিয়েছেন। অনুবাদ: বিজনেস স্ট্যান্ডার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়