শিরোনাম
◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ১২:৫৯ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভালা অইলো বেগ্‌গুনের লগে দেয়া অইলো: প্রধান উপদেষ্টা

মনিরুল ইসলাম : ১৮ বছর পর নিজ পিতৃভূমে বাথুয়া গ্রামে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা  প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে হাটহাজারীর বাথুয়া গ্রামে গেলে মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনায় গ্রহণ করেন এলাকাবাসী। নিজ ভিটে ঘুরে পিতা- মাতাসহ  উত্তরসূরিদের কবর জিয়ারত করেন। পর যান গ্রামের ছোট্ট মাঠে। 

যেখানে অপেক্ষায়  ছিলেন সহস্রাধিক মানুষ। তাদের জন্য বসার ব্যবস্থা করা হয়। সামনে ছিলো বাঁশ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা।  উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। দাড়িয়ে মাইক হাতে  আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, ভালা অইলো বেগ্‌গুনের লগে দেয়া অইলো।  আশা করি ভবিষ্যতে আরও আসা-যাওয়া অইবো। আঁরলাই দোয়া রাইখোন বেগ্‌গুনে। 

 তিনি সন্ধ্যা ৬টা পর্যন্ত আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, এলাকাবাসীর সঙ্গে সময় কাটান। 

বাথুয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে  আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। সবায়  ছিলেন উৎফুল্ল। তাদের গ্রামের ছেলে ১৮ বছর পর গ্রামে আসেন এতে তারা বেজার খুশী। তার আগমন উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসনসহ আত্বীয় স্বজন প্রস্তুতির ব্যবস্থা নেন। বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়