শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও)

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শাহবাগ অবরোধ করেন তাঁরা।

এতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। ফলে শাহবাগ মোড়ের সবকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই মঞ্চ থেকে হাসনাত আবদুল্লাহ শাহবাগে অবস্থান কর্মসূচির ডাক দেন। আজ বিকেল ৪টা ৩৫ মিনিটে এই ঘোষণা দেন তিনি।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় এই গুরুত্বপূর্ণ মোড়ে জনসমাবেশ করে রাস্তা অবরোধ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়