শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে ৬ ফ্লাইটের সিলেট ও কলকাতায় অবতরণ

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম জানিয়েছেন, কুয়াশা কেটে যাওয়ার পর থেকে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। কুয়াশার কারণে ১৬টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হওয়ার কথাও তিনি জানান। খবর: বণিক বার্তা।

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যরাত থেকে অবতরণ করতে পারেনি ছয়টি ফ্লাইট। পরে সিলেট ও কলকাতার বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় এসব ফ্লাইট।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম জানিয়েছেন, কুয়াশা কেটে যাওয়ার পর থেকে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। কুয়াশার কারণে ১৬টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হওয়ার কথাও তিনি জানান।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ভিড়ের সৃষ্টি হয়েছে।

গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম বলেছেন, গতকাল দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ছয়টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

তিনি জানান, আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো পর্যায়ক্রমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে। পরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে গতকাল মধ্যরাতে ফ্লাইট চলাচল বাধাগ্রস্ত হয়। এ সময় অনেক ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

মোহাম্মদ কামরুল ইমলাম বলেন, ১৬টি ফ্লাইটের মধ্যে ৯টি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উড্ডয়ন করেছে। আর সাতটি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি।

 

  • সর্বশেষ