শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ০৪ মে, ২০২২, ১১:২৫ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২২, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনলতা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু: মহা-ব্যবস্থাপক

শাহীন খন্দকার: [২] পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঢাকা ফেরার সুবিধার্থে ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী বনলতা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে যথারীতি এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

[৩] বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবে আগামী শুক্রবার (৬ মে)। মঙ্গলবার (৩ মে) বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি শুক্রবার বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি।

[৪]রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ফিরে আসার বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে বনলতার সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৫]এছাড়াও পৃথক আরেক বিজ্ঞপ্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বুধবার (৪ মে) থেকে করোতোয়া এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, নীলসাগর (ঢাকাগামী), রংপুর এক্সপ্রেস (ঢাকাগামী), টুঙ্গিপাড়া এক্সপ্রেস, একতা (ঢাকামুখী) পঞ্চগড় এক্সপ্রেস, বাংলাবান্ধা (পঞ্চগড়গামী), কপোতাক্ষ এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস যথারীতি চলাচল করবে।

[৬]রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আরো বলেন, আজ বুধবার সকাল ৮ টা থেকে বনলতা এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হবে। তিনি আরো বলেন,  নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে। এ ছাড়া আগামীকাল থেকে অন্যান্য ট্রেনগুলো যথারীতি চলাচল করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়