শিরোনাম
◈ ফরেস্টের কাছে হেরে হ্যাটট্রিক হারের লজ্জায় ম‌্যান‌চেস্টার সিটি ◈ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি ◈ সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, ধ্বংস করল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ◈ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী ◈ দেশি ডিমের নামে কী কিনে খাচ্ছি আমরা? (ভিডিও) ◈ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবাজারের ৭৫-৮০% বিদেশি এয়ারলাইনসের দখলে, যাত্রী বাড়লেও আয়ের সিংহভাগ যাচ্ছে বিদেশে ◈ ইরানের কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণ ◈ তেল গ্যাস বিদ্যুৎ ও সারের দাম বাড়া‌তে চাপ দি‌চ্ছে আইএমএফ ◈ আরব দলগুলোর সঙ্গে জোট হলে ইসরাইলের পতন হবে: নেতানিয়াহু ◈ আ‌র্সেনাল জিত‌লো অধিনায়কের গোলে, শীর্ষস্থান আরও মজবুত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দরে রক্তাক্ত সেই নরওয়ে প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও (ভিডিও)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনায় সেই নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট।

বুধবার (৮ জানুয়ারি) রাতে বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে তাকে অর্থদণ্ডের শাস্তি দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, হযরত শাহজালাল বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট মো. ফারুক সুফিয়ান মোবাইল কোর্ট পরিচালনা করে প্রবাসী সাঈদ উদ্দিনকে অর্থদণ্ড দেন। তাকে ১৯৮০ সালের দণ্ডবিধির ১৮৯ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ধারায় সরকারি কর্মচারীকে হুমকি কিংবা তার কর্তব্য পালনে বাধা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ দুই বছরের জেল বা জরিমানা কিংবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন।

গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিন বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপি গেট দিয়ে বের হওয়ার পর গেট সংলগ্ন ডান পাশে দাঁড়ানো অবস্থায় এক এভসেক সদস্যের (বিমানবন্দরে নিরাপত্তায় কর্মরত সদস্য) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ওই নিরাপত্তাকর্মীকে ধাক্কা দেন। এরপর অন্য এভসেক ও আনসার সদস্যরা তাকে কনকর্স হলের দিকে নিয়ে যান। এসময় সাত-আট জন মিলে তাকে বেধরক মারপিট করেন। এতে তার মাথা-মুখ ফেটে রক্তাক্ত হয়।

পরে সাঈদ সেখান থেকে বেরিয়ে গেলে এমন পরিস্থিতি দেখা যায়। পরিস্থিতি বেগতিক দেখে এভসেক সদস্যরা তাকে ও তার সঙ্গে থাকা আত্মীয়স্বজনদের আবারও ভেতরে নিয়ে যান। এরপর রাতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ