শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৪, ০৬:১৭ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি (ভিডিও)

শেখ হাসিনার সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ অবস্থায় সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত হচ্ছে ২২টি গাড়ি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় শপথ নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই অংশ হিসেবে সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে। সূত্র : আরটিভি

সরেজমিনে দেখা গেছে, গেল মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। এ মুহূর্তে ২৫টির বেশি গাড়ি প্রস্তুত থাকলেও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে যাচ্ছে ১২টি গাড়ি। পরবর্তী সময়ে এসব গাড়ি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির কার্যালয়ে।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ এর অত্যাধুনিক সিরিজের গাড়ি।

অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলোর মধ্যে আছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। ২৫০০ সিসির এই গাড়িগুলোর মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া রয়েছে মিতসুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যারা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন গাড়িগুলো তাদের আনতে বাড়িতে যাবে। এরপর তাদের শপথের জন্য বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ‌সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগ করার পর অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হবে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বঙ্গভবনের দরবার হলে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

  • সর্বশেষ