শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৪, ০৪:০৮ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরে জাতির উদ্দেশে যে বার্তা দিলেন ড. ইউনূস (ভিডিও)

মাসুদ আলম : নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা যদি আমার ওপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন দেশের কোন জায়গায় কারও ওপর হামলা হবে না, সহিংসতা হবে না। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) প্যারিস থেকে ঢাকা পৌঁছে এক সম্মেলনে এই কথা বলেন। 

ড. ইউনূস বলেন, সারা বাংলাদেশ একটি পরিবার। আমরা সবাই একসাথে চলতে চাই। যত হামলা হচ্ছে সব ষড়যন্ত্রের অংশ। আমাদের কাজ এসব থেকে সবাইকে রক্ষা করা। বিশৃঙ্খলা- সহিংসতা অগ্রগতির বড় শত্রু। আমাকে প্রয়োজন মনে করলে আমার কথা শুনতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যেন অন্তত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের শপথ। তিনি আরও বলেন, সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কারও ওপর আক্রমণ নয়, সবাইকে রক্ষা করতে হবে। বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করতে হবে, আস্থা রাখলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এই বিজয় সম্ভব করেছে সেই শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা। তোমরা যেমন দেশ স্বাধীন করতে পেরেছ, গড়ে নিতেও পারবা। তোমাদের মধ্যে শক্তি আছে, সৃজনশীলতা আছে।

ফ্রান্স থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। আজ রাতে দেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের। বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা সময় দুপুর ২ টা ১০ মিনিটের দিকে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ড. ইউনূসকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান ওয়াকার উজ জামান। বিমানবন্দরে থেকে তার সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার কথা রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার ৬ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ