শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা ◈ আদাবরে বাড়ি দখল-চাঁদাবাজির মামলার আসামিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, গুলিবিদ্ধ ২ ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে বড় অভিযানের চিন্তা ◈ এমপি নজরুল রিমান্ডে পুলিশকে যে নতুন তথ্য জানালেন ◈ ঢাকার পাঁচ তারকা হোটেলে কমছে বুকিং, আয়েও বড় ধাক্কা: সংকটে বিলাসবহুল হোটেল ব্যবসা ◈ অবৈধ গাড়ির মালিক পুলিশ-প্রশাসনের লোকজনও, নিয়ন্ত্রণকারীরাই নামান রাস্তায়: পরিবহন মালিকদের অভিযোগ ◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৭:৩২ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৪, ১২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুজন কৈরী: [২] প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

[৩] আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। 

[৪] অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম প্রমুখ।

[৫] অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং সড়ক পরিবহন সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

[৬] প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ প্রশংসনীয় ভূমিকা রাখছে। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে ইতোমধ্যে হাইওয়ে পুলিশে ড্রোন সংযোজন করা হয়েছে। 

[৭] হাইওয়ে পুলিশের তৎপরতার ফলে গত ঈদুল ফিতরে জনগণের যাত্রা স্বস্তিদায়ক হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এবার ঈদুল আযহায়ও জনগণ নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারবেন। মন্ত্রী সড়কে নিরাপত্তা প্রদানের পাশাপাশি মাদক পরিবহন বন্ধে কাজ করার জন্য হাইওয়ে পুলিশকে নির্দেশনা প্রদান করেন।

[৮] জননিরাপত্তা বিভাগের সচিব বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলা শুধু হাইওয়ে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সড়ক ব্যবহারকারীদেরকে ট্রাফিক আইন মান্য করা। তিনি ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

[৯] সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, হাইওয়ে পুলিশ আন্তরিকতার সাথে সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে। আজ হাইওয়ে পুলিশের অস্তিত্ব সকল স্থানে দৃশ্যমান। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী কোন গাড়ি থামানো যাবে না বলে পুলিশের সকল ইউনিটকে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। পুলিশ সফলতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

[১০] আইজিপি বলেন, জনগণ যাতে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সকল পুলিশ ইউনিট আন্তরিকভাবে কাজ করছে।

[১১] অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বলেন, নানা সীমাবদ্ধতা স্বত্বেও নিরাপদ সড়ক গঠনের জনপ্রত্যাশা পূরণে হাইওয়ে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি হাইওয়ে পুলিশের জনবল বাড়ানো এবং আইন প্রয়োগে কঠোরতার ওপর গুরুত্বারোপ করেন। 

[১২] অনুষ্ঠানের শুরুতে হাইওয়ে পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে এ উপলক্ষ্যে একটি কেক কাটা হয়। সম্পাদনা: কামরুজ্জামান

এসকে/কে/একে

  • সর্বশেষ