শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৫:৪০ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৪, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত অর্থমন্ত্রী

সোহেল রহমান: [২] এ কারণে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সচিবালয়ে যাচ্ছেন না। তবে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় যুক্ত থাকছেন তিনি। 

[৩] বুধবার অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এ কথা জানান। 

[৩.১] তিনি জানান, অর্থমন্ত্রীর সভাপতিত্বে উভয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে তিনি সরাসরি বৈঠকে উপস্থিত হননি। কারণ তিনি করোনা পজিটিভ। এজন্য জুমে বৈঠকে অংশ নেন। আর এ দুই মন্ত্রিসভা কমিটির অন্যান্য সদস্যরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপস্থিত হয়ে বৈঠকে অংশ নেন।

[৪] তিনি আরও জানান, করোনা আক্রান্ত হলেও অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাকে দেখতে সুস্থ-স্বাভাবিকই লাগছে। মনে হচ্ছে যে, তিনি ভালোই আছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসআর/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়