শিরোনাম
◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে

প্রকাশিত : ২৯ জুন, ২০২২, ০৯:৫০ রাত
আপডেট : ৩০ জুন, ২০২২, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ১১৭ কর্মকর্তা

মিনহাজুল আবেদীন: সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১১৭ জন কর্মকর্তা। বুধবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ১১০ জন কর্মকর্তা। 

ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড: টাকা ৩৫,৫০০- ৬৭,০১০/-) পদোন্নতি দেয়া হলো। 

এতে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে যারা সিনিয়র স্কেলভুক্ত পদে কর্মরত রয়েছেন, তারা স্ব স্ব পদে একই কর্মস্থলে কর্মরত থাকবেন এবং নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যোগদানপত্র দাখিল করবেন। পদোন্নতিপ্রাপ্ত যে সব কর্মকর্তা সিনিয়র স্কেলভুক্ত পদে নেই, তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র পাঠাবেন (Email iapp@mopa.gov.bd) এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন।

এদিকে, শিক্ষাজনিত ছুটিতে থাকা ৭ জনের পদোন্নতির জন্য আরেকটি আদেশ জারি করা হয়েছে। 

ওই আদেশে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-) পদোন্নতি দেয়ার সুপারিশ যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমোদিত হয়েছে।

এতে আরও বলা হয়, এসব কর্মকর্তারা শিক্ষাছুটি/লিয়েনে থাকায় তাদের পদোন্নতির আদেশ জারি করা হয়নি। শিক্ষাজনিত শিক্ষাছুটি/লিয়েন থেকে ফিরে এসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করার পর এ আদেশ জারি করা হবে। ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়