শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৭ জুন, ২০২২, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২২, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুদ্ধাচার পুরস্কার পেলেন আইজিপি, প্রাপ্ত অর্থ দেবেন বন্যার্তদের

আইজিপি ড. বেনজির আহমেদ

সুজন কৈরী: আইজিপি ড. বেনজীর আহমেদ শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন। সরকার আইজিপিকে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ প্রদান করেছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে আইজিপির হাতে এ পুরস্কার তুলে দেন। শুদ্ধাচার পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট, একটি ক্রেস্ট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন আইজিপি। তিনি পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় অর্থ দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাকবলিত মানুষের কল্যাণে প্রদানের ঘোষণা দিয়েছেন। 

আইজিপি বাংলাদেশ পুলিশ বাহিনীর এ অর্জনে তার সকল সহকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ভবিষ্যতে এ ধরনের অর্জনের লক্ষ্যে সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনীর সকল সদস্য জনকল্যাণে অধিকতর কর্মনিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এছাড়া বাংলাদেশ পুলিশ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ২০২০-২১ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাথে আওতাধীন দপ্তর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রধানরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ