শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ১১:৪৩ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনএসআই’র নতুন মহাপরিচালক মেজর জেনারেল হোসেন আল মোরশেদ

আজাহার আলী সরকার: [২] জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (আর্মি-২) মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন মহাপরিচালক ( ডিজি) নিয়োগ করা হয়েছে।

[৩] এর আগে বর্তমান ডিজি মেজর জেনারেল টি এম জুবায়েরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্যগত ৩১ মার্চ ঢাকা সেনাসদর থেকে আদেশ জারি করা হয়। তার মেয়াদ শেষ হবে আগামী ৬ এপ্রিল। গত বছরের ৬ অক্টোবর তার সরকারী চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার চাকরি জনস্বার্থে গত বছরের ৭ অক্টোবর থেকে ৬ এপ্রিল ২০২৪ পর্যন্ত ৬ মাস বর্ধিত করা হয়। তিনি ১৬তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের একজন সেনা অফিসার।

[৪] মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ ২৬তম বিএমএ লং কোর্সে ১৯৯২ সালের ৯ জুন পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি একজন স্বনামধন্য অফিসার, যার ৩১ বছরের কর্মজীবনে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক কার্যভারের চমৎকার মিশ্রণ রয়েছে। তিনি একটি পদাতিক রেজিমেন্ট, একটি বিশেষ বাহিনী ইউনিট এবং দুটি পদাতিক ব্রিগেডের নেতৃত্ব দেন। তিনি একটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর (বিএম), পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ, আর্মড ফোর্সেস ডিভিশনের (এএফডি) কর্নেল স্টাফ এবং এনএসআইয়ের পরিচালক হিসাবেও কাজ করেছেন। 

[৪.১] মেজর জেনারেল মোরশেদ স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ (আর্মড ফোর্সেস ওয়ার কোর্স) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, নাইজেরিয়ার (ন্যাশনাল ডিফেন্স কোর্স) স্নাতক। জাতিসংঘের দুটি শান্তিরক্ষা অপারেশনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশন এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে জাতিসংঘ সংস্থার স্থিতিশীলতা মিশনে ওয়েস্টার্ন ব্রিগেডের (মাল্টি ন্যাশনাল ব্রিগেড) চিফ অফ স্টাফ হিসাবে কাজ করেছেন। 

[৪.২] তিনি জাতিসংঘ অফিস টু আফ্রিকান ইউনিয়নে পেশাদার ৪ ক্যাটাগরির (সামরিক পরিকল্পনা কর্মকর্তা) জাতিসংঘের স্টাফ হিসেবেও কাজ করেছেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। 

[৪.৩] তিনি বিবাহিত এবং দুই পুত্রের জনক। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়