শিরোনাম
◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কাই নিউজের উপস্থাপকের প্রশ্নে ‘লা জবাব’ ডেভিড ক্যামেরন

রাশিদুল ইসলাম: [২] স্কাই নিউজের সাথে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ইসরায়েলে হামলা ইরানের জন্য একটি বেপরোয়া এবং বিপজ্জনক কাজ করেছে। এবং আমি মনে করি পুরো বিশ্ব ইরানের আসল চেহারা উপলব্ধি করতে পেরেছে। একরকম বিস্মিত হয়েছে, আপনি জানেন ইরানের আসল প্রকৃতি কী? সাদা না কালো তা স্পষ্ট হয়ে উঠছে। 

[৩] এ পর্যায়ে স্কাই নিউজের উপস্থাপক ডেভিড ক্যামেরনের কাছে জানতে চান যদি কোনো শত্রু দেশ আমাদের কনস্যুলেটগুলির একটিকে হামলা করে মাটির সঙ্গে মিশিয়ে দেয় তাহলে ব্রিটেন কী করবে? এর জবাবে ডেভিড ক্যামেরন বলেন, ঠিক আছে, আমরা নেব, আপনি জানেন, আমরা এর বিরুদ্ধে খুব শক্তিশালী পদক্ষেপ নেব।

[৪] স্কাই নিউজের উপস্থাপক তখন বলেন, ইরান বলছে তারা তো তাই করেছে। 

[৫] উল্লেখ্য, সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানের দূতাবাসে গিয়ে আঘাত হানলে শীর্ষ সামরিক কর্মকর্তা সহ ৭ জন নিহত হয়। এরপর জবাব হিসেবেই ইসরায়েলে পাল্টা আঘাত হানে ইরান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়