শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের হাসপাতালে কবি হেলাল হাফিজ

মহসীন কবির: দেশের খ্যাতিমান কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ হওয়ায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় টিভি

কবি ফরিদ কবিরের ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে। তিনি লিখেছেন, ‘কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ। বারডেম হাসপাতালের ৮৪১ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন।’

এর আগে ১৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কবি হেলাল হাফিজকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল।

প্রতিভাবান কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরের সম্পাদনা বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন। ১৯৮৬ সালে প্রথম কবিতাগ্রন্থ ‘যে জ্বলে আগুন জ্বলে’ প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়