শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৩, ০৮:৫০ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২৩, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে ইয়োগা শেখার সুযোগ দিচ্ছে সেলফ হিলিং হাব

মাজহারুল মিচেল: [২] সারা বিশ্বের ইয়োগা সেক্টরের সব বিষয়ে আত্মশুদ্ধির জ্ঞান ও শিক্ষার প্রকৃত কলা-কৌশল অনলাইন প্লাটফর্মের মাধ্যমে দেশের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে www.selfhealinghub.com নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেছে।

[৩] দেশের ইয়োগাপ্রেমীদের সামনে সারাদেশের ইয়োগা ও ওয়েলনেস প্রশিক্ষকদের কার্যক্রম তুলে ধরতে এবং সাধারণ মানুষদের প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে, প্রাকৃতিক জীবনযাপনে উৎসাহিত করতেই তারা এ ওয়েবসাইটটি তৈরি করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

[৪] শুধু অনলাইনে নয়, অফলাইনেও তারা ইয়োগার আয়োজন করে। রাজধানীর আগারগাওয়ে গত শনিবার রাজধানীর আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে ‘ঢাকা ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ফেস্ট-২০২৩’ এর আয়োজন করা হয়।

[৫] ইয়োগা ফেস্টিভ্যালটি আয়োজন করেছে আন্তর্জাতিক নন-প্রফিটেবল অর্গানাইজেশন সেলফ হিলিং হাব। এছাড়াও আয়োজনে সহায়তা করেছে সেলফ হিলিং হাবের সাথে সংশ্লিষ্ট সকল প্রফেশনাল  ইয়োগা এবং ওয়েলনেস প্রশিক্ষক ও প্রতিষ্ঠান।  

[৬] অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত অংশগ্রহণকারী ১৯টি ইয়োগা শিক্ষা প্রতিষ্ঠানকে সার্টিফিকেট দেয়া হয়। এরপর ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম উপস্থাপন করে।

[৭] অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো, গার্লস পাওয়ার, আনন্দ ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ইনস্টিটিউশন, আর্ট অব লিভিং, জয়া নন্দি ইয়োগা অ্যান্ড ওয়েলনেস,  ইয়োগা মাইন্ড বাই ফারিয়া, হু ফাউন্ডেশন, দ্য ফিট অ্যান্ড ফান ইয়োগা অ্যান্ড ওয়েলনেস, কসমিক ইয়োগা, ফিট অ্যান্ড গ্লো ইয়োগা, ইয়োগা উইথ নাইলা, প্রাচীনা ইয়োগা-ইশা ক্লাসিকেল হ্যাটহা ইয়োগা, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র, ত্রিনয়ন যোগ ইয়োগা, প্রশান্তি ইয়োগা, মাইন্ড বডি মেডিসিন ইয়োগা, দ্য সিলভার মেথড, প্রাচীনা ঐতিহ্যের ধারক বাহক।

[৮] প্রাচীনা ইয়োগা এবং এর প্রতিষ্ঠাতা রুমা চৌধুরী ‘ঢাকা ইয়োগা এন্ড ওয়েলনেস ফেস্ট ২০২৩’-এর সক্রিয় অংশীদার হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে এতে আনুষ্ঠানিকভাবে অংশ নেয়। এই অনুষ্ঠানে ইয়োগা ও প্রাকৃতিক জীবন নিয়ে আগ্রহী-উৎসাহী যে কেউ যোগ দিতে পারবেন বলে জানানো হয়েছে। 

[৯] উল্লেখ্য, প্রাচীনা ইয়োগা কিছুদিন আগে ‘আন্তর্জাতিক ইয়োগা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অংশ নিয়েছে এবং মিরপুর স্টেডিয়ামে অংশগ্রহনকারী সর্বসাধারণ মানুষের জন্য ইয়োগা প্রশিক্ষণ নিবেদন করেছে। 

[১০] প্রাচীনা ইয়োগা দেশে শুদ্ধ ইয়োগার প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ঢাকা বসুন্ধরা স্টুডিওতে বিশেষ মাসিক ইয়োগা কার্যক্রম পরিচালনা করছে। সম্পাদনা: তারিক আল বান্না

এমএ/টিএবি/এনএইচ