শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৩:৩২ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনে নিন ডিপ ফ্রিজের বরফ গলানোর সহজ উপায়

কোরবানি ঈদের আর বেশি দেরি নেই। ঈদের আগেই ফ্রিজ ও ফ্রিজার পরিষ্কার করে নেওয়া জরুরি। বরফ দ্রুত গলিয়ে কীভাবে ডিপ ফ্রিজ পরিষ্কার ও জীবাণুমুক্ত করবেন জেনে নিন। 

অনেকে খুঁচিয়ে বা বল প্রয়োগ করে বরফ দূর করার চেষ্টা করেন। এটি একেবারেই করবেন না। এতে ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়। প্রথমেই ফ্রিজ অফ করে প্লাগ খুলে রাখুন। একটি স্প্রে বোতলে কুসুম গরম পানি নিয়ে স্প্রে করে দিন বরফের উপর। এরপর রুমের ফ্যান ছেড়ে রাখুন। পানি ও বাতাসের কারণে দ্রুত আলগা হয়ে যাবে বরফ। নিচে একটি মোটা পলিথিন রাখবেন। বরফ ভেঙে ভেঙে পড়লে সেটা সরিয়ে ফেলবেন। 

হাতে কম সময় থাকলে আরও কিছু পদ্ধতি মেনে বরফ দ্রুত গলিয়ে নিতে পারেন। তাড়াতাড়ি গলাতে চাইলে হেয়ার ড্রায়ারের লো হিট ব্যবহার করুন। এছাড়া গরম পানির একটি পাত্র ভেতরে বসিয়ে দরজা আটকে দিলেও তাড়াতাড়ি গলে যাবে বরফ।

বরফ ফেলে দেওয়ার পর মোটা একটি তোয়ালে দিয়ে মুছে ফেলুন। একটি বোতলে ভিনেগার, পানি ও ডিশ ওয়াশ সোপ একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন ফ্রিজের ভেতরের অংশে। পরিষ্কার পানি দিয়ে কাপড় ভিজিয়ে মুছে ফেলুন। শেষে শুকনো করে মুছে নিন।  উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়