শিরোনাম
◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৫:০২ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনে নিন আপনি কালো জাদুর শিকার কিনা, প্রতিকার কী?

এই পৃথিবীতে মানুষই মানুষের ক্ষতির কারণ। কেউ কারো চক্ষুশূল হলে দ্বারস্থ হন জাদুটোনার কাছে। আখিরাতের কথা বেমালুম ভুলে পার্থিব জীবনের সুখ ভোগে অপরের ক্ষতিসাধনে লিপ্ত হন অনেকেই। সাধারণত জিনের মাধ্যমে জাদু করা হয়ে থাকে। এছাড়াও নানা উপায়ে জাদুটোনা করা হয়ে থাকে।

কাউকে জাদুটোনা করা হলে সেই ব্যক্তির মধ্যে যেসব লক্ষণ দেখা দেয় তা হলো-

১. জাদুগ্রস্ত ব্যক্তি কোরআনের তিলাওয়াত শুনতে পারে না।
২. তীব্র মাথ ব্যথা থাকবে।
৩. কারণে অকারণে কান্না করবে। অনবরত চোখ দিয়ে পানি পড়তে থাকবে।
৪. সবসময় একা থাকতে চায়।
৫. ক্ষুধামন্দা লেগে থাকে।
৬. দুর্বল হয়ে পড়ে থাকে।
৭. অনবরত হাই তুলবে এবং সে সবসময় ঝিমাতে থাকবে। 

প্রতিকার কী?

সকাল সন্ধ্যার দোয়া পাঠ করতে হবে।
সূরা এখলাস ৩ বার
সূরা ফালাক ৩ বার
সূরা নাছ ৩ বার পড়ে পানিতে ফু দিয়ে খেতে পারেন। আসরের পর মাগরিবের সময় এইসব দোয়া পড়ে জাদুগ্রস্ত ব্যাক্তিকে ফু দিবেন। এছাড়া যে বাড়িতে সূরা বাকারাহ নিয়মিত পাঠ করা হয় সে বাড়িতে কেউ জাদুটোনা করতে পারে না। সূত্র- শায়খ আহমাদুল্লাহ

 

  • সর্বশেষ