শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৩:১৫ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৪, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

এম খান: [২] রোববার (৩ মার্চ) পাকিস্তানের জাতীয় পরিষদে ২০১ সদস্যের ভোটে ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ।

[৩] ডন জানায়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো পরমাণু শক্তিধর দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরীফ।

[৪] ইমরান খানের পিটিআইয়ের প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।

[৫] ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কোন পক্ষই  সরকার গঠনের মত একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় ওই মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানে সরকার গঠনে ঐকমত্যে পৌঁছায় নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

[৬] পরে দলীয়ভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদের জন্য শাহবাজ শরিফকে মনোনয়ন দেয় পিএমএল-এন। 

[৭] পিএমএল-এন ছাড়াও শাহবাজের পেছনে পিপিপি, এমকিউএম-পি, পিএমএল-কিউ, বিএপি, পিএমএল-জেড, আইপিপি এবং এনপির মোট ২০৫ সদস্যের সমর্থন রয়েছে। 

আইকেএইচ/এসএ

  • সর্বশেষ