শিরোনাম
◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমালিয়ায় শাবাবের হামলায় ১৩৭ সেনা নিহত

রাশিদুল ইসলাম: আফ্রিকান শান্তিরক্ষীদের ঘাঁটিতে আল শাবাব আত্মঘাতী বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। আল শাবাব এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। উগান্ডার বাহিনীগুলো এই ঘাঁটিটি ব্যবহার করে। তাৎক্ষণিকভাবে হতাহতের এ সংখ্যা সরকারি কোনো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। বিবিসি/সিএনএন

সোমালিয়ার সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন জানান, এ ঘটনায় উভয়পক্ষেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে বুলামারেতে আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশন ইন সোমালিয়া-র (এটিএমআইএস) ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালায়। এটিএমআইএস আল শাবাবের সঙ্গে লড়াইয়ে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে সহায়তা করছে।

উগান্ডার পিপলস ডিফেন্স ফোর্সের (ইউপিডিএফ) সহকারী মুখপাত্র ডিও আকিকি বলেছেন, শুক্রবার সকালে আমাদের ঘাঁটিতে আল শাবাবের জঙ্গিরা হামলা চালায়। 

পরে এক বিবৃতিতে এটিএমআইএস জানিয়েছে, আল শাবাব গাড়ি ও আত্মঘাতী বোমা হামলাকারী ব্যবহার করে ঘাঁটিটিতে হামলা চালিয়েছে। মিশন ও এর মিত্রদের বাহিনীগুলো বিমান থেকে পাল্টা হামলা চালিয়ে পলায়নরত জঙ্গিদের অস্ত্রশস্ত্র ধ্বংস করে দেয়। কিন্তু হতাহতের কথা তারা কিছু জানায়নি।

বুলামারেতে সোমালি সামরিক বাহিনীর আক্রান্ত এ ঘাঁটিটির সংলগ্ন এলাকায় আল শাবাবের শক্তিশালী অবস্থান আছে বলে নিম্ন শাবেলে অঞ্চল থেকে রয়টার্সকে জানিয়েছেন আবদুল্লাহ নামের এক সোমালি ক্যাপ্টেন। তিনি বলেন, হামলার পর কয়েক ঘণ্টা ধরে তীব্র লড়াই হয়েছে। আল শাবাবসহ সব পক্ষেই ব্যাপক হতাহত হয়েছে। 

বুলামারের বাসিন্দারা জানিয়েছেন, তীব্র বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দে তাদের ঘুম ভেঙে যায়। 

  • সর্বশেষ