শিরোনাম
◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৯ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের জন্য আরো ৪.৫ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

মারুফ হাসান: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের অব্যাহত সহযোগিতার অংশ হিসাবে জরুরি সুরক্ষা এবং মানবিক সহায়তায় জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। বাসস

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডের ক্লাউ নিজ নিজ  সংস্থার পক্ষে আজ এ সংক্রন্ত নতুন অংশিদারিত্ব চুক্তিকে স্বাক্ষর করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের এই অনুদান কক্সবাজার ও ভাসান চরের রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশীদের জীবনরক্ষাকারী সেবা জোরদার করবে।

এ ব্যাপারে জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘আমরা রোহিঙ্গা শরণার্থীদের একটি স্বেচ্ছামূলক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য অব্যহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে  আমরা ইউএনএইচসিআর ও অন্যান্য মানবিক অংশীদারদের সহযোগিতা করে যাব।’

তিনি এই বিপুল সংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যূত শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করে দেয়ার জন্য বাংলাদেশ সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিওগুলোর ভূমিকার ভূয়োসী প্রশংসা করে রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেয়া স্থানীয় বাংলাদেশী লোকদের জন্য অব্যহত সহায়তা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কক্সবাজারে, রোহিঙ্গাদের মানবিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে স্যানিটেশন ও হাইজিন পণ্যের প্রবেশাধিকার এবং স্বাস্থ্য সেবায় অব্যহতভাবে ওয়াশ ফ্যাসিলিটিজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে  অগ্রাধিকার দেয়া হবে। 

ভাসান চরে, জাপানের এই অনুদান দিয়ে ইউএনএইচআরসি রোহিঙ্গাদের শিক্ষা ও জীবিকা নির্বাহ কার্যক্রম বাড়াতে পারবে।

  • সর্বশেষ