শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৪৬ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাউস কমিটি থেকে বাদ পড়লেন ইলহান ওমর 

ইলহান ওমর

সাজ্জাদুল ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত দুইজন মুসলিম নারী সদস্যের একজন ইলহান ওমরকে কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। ডেইলি সাবাহ

নতুন কংগ্রেসের স্পিকার সোমালি বংশোদ্ভুত এ কংগ্রেস সদস্যকে বাদ দিতে রিপাবলিকান সদস্যদের সমর্থন আদায়ে সক্ষম হন। তবে কিছু সংখ্যক রিপাবলিকান সদস্য তার বহিস্কারের ব্যাপারে আপত্তি জানান। দুই বছর আগে জর্জিয়া ও অ্যারিজোনা কট্টরপন্থী দুজন রিপাবলিকান সদস্যকে হাউস কমিটি থেকে বহিস্কার করার পর ইলহান ওমরের বহিস্কারের ঘটনা ঘটল।

তীব্র বিতর্কের পর নিজ দলের  ২১৮-২১১ কন্ঠভোটে এ বহিস্কার সিদ্ধান্ত পাশ হয়। ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন যে, ধর্মীয় ও জাতিগত কারনে তাকে টার্গেট করা হয়েছে।

কংগ্রেসে বিতর্কের সময় ইলহান ওমর আত্মপক্ষ সমর্থন করে বলেন, তাকে যে টার্গেট করা হয়েছে তাতে কেউ বিস্মিত হননি, ‘কারণ আপনি যখন ক্ষমতাকে চাপ দিবেন তখন ক্ষমতা আপনাকে চাপ প্রয়োগ করবে। ভোটের সময় ডেমোক্র্যাট সহকর্মীরা তাদের সহকর্মীদের জড়িয়ে ধরেন, আলিঙ্গন করেন।’

সমাপনী বক্তব্যে ইলহাম ওমর বলেন, ‘আমার কন্ঠস্বর আরও উচ্চকিত ও শক্তিশালী হবে এবং সারা বিশ্বে আমার নেতৃত্ব প্রশংসিত হবে।’ 

রিপাবলিকান মিশেল গুয়েস্ট আর-মিস বলেন, রিপাবলিকানরা ওমরের দেয়া বিবৃতিগুলো নিয়ে আলোচনা করেছেন এবংপররাষ্ট্র বিষয়ক কমিটিতে তার থাকাকে অযোগ্য বলে ঘোষনা করেছেন। তিনি দাবী করেন যে, ওমরের মন্তব্যগুলো প্রতিনিধি পরিষদের জন্য অবমাননাকর।

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়