শিরোনাম
◈ ইইউতে বড় ধাক্কা, নতুন বাজারে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের ◈ কলকাতায় সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার অবস্থান নিয়ে ভিডিও প্রকাশ! ◈ প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির (ভিডিও) ◈ সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী ◈ শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদন, পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি ◈ ট্রাম্পের হুমকির পরই ইরানে মার্কিন হামলা, নিহত ৮ ◈ শাপলা চত্বর মামলা: তদন্ত শেষ, আসামির তালিকায় যারা ◈ ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ◈ উগ্রবাদী সংগঠনের প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ স্থায়ী বহিষ্কার

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০৫ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পশ্চিমবাংলার হাইকোর্টে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ প্রকল্প নিয়ে মামলা 

রাশিদুল ইসলাম: বাংলাদেশে আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ প্রকল্পটির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে। মামলা করেছেন মুর্শিদাবাদ জেলার ৩০ জন কৃষক এবং মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর)। মঙ্গলবার মামলাটি করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস/টাইমস অব ইন্ডিয়া

আদানির বিরুদ্ধে মামলাটি হাইকোর্টে হলো এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কারচুপিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ জানিয়েছে, আদানি গোষ্ঠী ‘শেয়ারবাজারে কয়েক যুগ ধরে অর্থনৈতিক কারচুপি করেছে’। তাদের এই প্রতিবেদনের কারণে শেয়ারবাজারে আদানি গোষ্ঠীর সব সংস্থার শেয়ারের দাম মোটামুটিভাবে কমেছে। সংস্থার প্রধান গৌতম আদানির ব্যক্তিগত সম্পদও কমেছে। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তিনি তিন থেকে এগারোয় চলে গিয়েছেন। এছাড়া বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের জন্য আদানির বিদ্যুৎলাইনের বিরুদ্ধে মুর্শিদাবাদে বিক্ষোভ হয়ে আসছিল।

ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর জন্য ঝাড়খন্ডের গোড্ডা জেলায় আদানি গোষ্ঠী ১ হাজার ৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্রকল্প বানিয়েছে। এ প্রকল্প ‘আলট্রাসুপার ক্রিটিক্যাল কোল-বেজড পাওয়ার প্ল্যান্ট’, অর্থাৎ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটি নিয়ে ঝাড়খন্ডের পরিবেশবিদেরা অতীতে প্রশ্ন তুলেছেন। গোড্ডা থেকে বিদ্যুৎ মুর্শিদাবাদের ফারাক্কাসহ উত্তরপশ্চিমবঙ্গের একাধিক জেলার মধ্য দিয়ে বাংলাদেশে আসার কথা। এর জন্য অধিক ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ফারাক্কা জেলার কিছু গ্রামের ওপর দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা এবং চেষ্টা করেছে আদানির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী সংস্থা।

বিষয়টি নিয়ে ফারাক্কায় বড় সংঘর্ষ গত বছর জুলাই মাসে। ফারাক্কার বেনিয়াগ্রাম ও ইমামনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা প্রধানত বিক্ষোভ দেখান। তারা আদানির প্রকল্পের কাজ বন্ধ করে দেন। বিক্ষোভকারীদের দাবি ছিল, বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, এ কারণে তারা কাজ করতে দেবেন না। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন যুব কংগ্রেসের স্থানীয় নেতা আসিফ ইকবাল। সে সময় তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু নেতাকর্মীও এ বিক্ষোভে অংশ নেন এবং আদানি শিল্পগোষ্ঠীর বেশ কিছু কর্মীকে নাজেহাল করেন। পুলিশ তাদের নিরাপত্তা দেয়।

আসিফ ইকবাল সে সময় বলেছিলেন, বিদ্যুতের তার বসতবাড়ির ওপর দিয়ে যাওয়ার কারণে সেখানে ভবিষ্যতে দোতলা বাড়ি করা যাবে না, ফলে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। গ্রামবাসীর বক্তব্য ছিল, আদানি গোষ্ঠী যেখানে তাদের টাওয়ার বসাচ্ছে (যেখানে বাড়ি আছে), শুধু সেখানেরই ক্ষতিপূরণ দিচ্ছে। আম ও লিচুবাগানের ওপর দিয়ে বিদ্যুতের তার গেলেও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। ঘটনার জেরে ফারাক্কায় বিদ্যুতের লাইন বসানোর কাজ বন্ধ হয়ে যায়।

প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে একটি গভীর সমুদ্রবন্দর করার কথা আদানি গোষ্ঠীর। উল্লেখ্য, কয়েক বছর আগে ২০১৭ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে বিদ্যুতের ‘হাই টেনশন’ তার বসানোর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সেখানকার কৃষক ও বাসিন্দারা। আন্দোলনে কয়েকজন মারা যান, কাজ পিছিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়