শিরোনাম
◈ গো-হত্যা নিষেধাজ্ঞায় পশ্চিমবঙ্গে চরম উদ্বেগে হিন্দু খামারিরা ◈ ভার‌তে খেলোয়াড়‌দের হা‌তে মার খে‌য়ে মা‌ঠেই চিৎপটাং রেফা‌রি ◈ নারী বিশ্বকা‌পের প্রস্তুতিতে অ‌ধিনায়ক জ্যােতি সন্তুষ্ট, লক্ষ্য আ‌গের চে‌য়ে ভালো করার ◈ বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ, ২৬ সমুদ্র ব্লক উন্মুক্ত, এবার কি মিলবে গ্যাসের বড় সুখবর? ◈ বৈধ চ্যানেলে বাড়ছে প্রবাসী আয়, খুশির খবর অর্থনীতিতে ◈ হাম পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪ ◈ রামিসা হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে,, ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, স্বামী-স্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে পুলিশ ◈ ঈদযাত্রায় ডিএমপির যে জরুরি নির্দেশনা দিয়েছেন বাসমালিক ও যাত্রীদের জন্য ◈ জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে আওয়ামী লীগের মাফিয়ারা 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০২:১২ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনী রাজনীতি থেকে দূরে থাকবে: পাকিস্তানি সেনাপ্রধান

পাকিস্তানি সেনাপ্রধান

ইমরুল শাহেদ: সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া মঙ্গলবার জাতিকে আশ্বস্ত করে বলেছেন, সেনাবাহিনী রাজনীতি থেকে দূরে সরে রয়েছে এবং সেভাবেই থাকবে। আগামী দুই মাসের মধ্যে তার তিন বছরের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হলেই তিনি অবসরে চলে যাবেন এবং উল্লেখ করেন, অতীতে যা বলেছেন সেই মতোই তিনি কাজ করবেন। ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাসে মধ্যাহ্ন ভোজের সময় তিনি এসব কথা বলেন। ডন  

সেখানে যেসব ব্যক্তি যোগ দিয়েছিলেন তাদের মতে, মধ্যাহ্নভোজের আগে ভোজে সমবেত সকলের উদ্দেশ্যে এসব কথা বলেছেন তিনি। এরপর অতিথিদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবেও কথাবার্তা বলেছেন সেনা প্রধান। এ সময় তিনি দেশবাসীকে স্মরণ করিয়ে দেন যে, দেশের অসুস্থ অর্থনীতিকে সমাজের সব খাতের চেয়ে প্রথম অগ্রাধিকার দেয়া উচিত। আরও বলেন, শক্তিশালী অর্থনীতি ছাড়া দেশ তার টার্গেট অর্জনে সক্ষম হবে না।

সেনা প্রধান বলেন, ‘শক্তিশালী অর্থনীতি ছাড়া কোনো কূটনীতিও হয় না।’ তিনি ভাষণ দিচ্ছিলেন তখন সেখানে পাকিস্তানের অনেক কূটনীতিবিদও উপস্থিত ছিলেন। দূতাবাসে মধ্যাহ্ন ভোজ শেষ করেই তিনি পেন্টগনে চলে যান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাৎ করতে।   

পাকিস্তান আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) লয়েড জেমস তৃতীয় অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাকব জেরেমি সুলিভান এবং পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়েন্ডি রুথ শেরম্যানের সঙ্গে তিনি বৈঠক করেন। 

এ সময় পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাকিস্তানকে সমর্থন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধন্যবাদ জানান সেনাপ্রধান। তিনি আবারও বলেন, পাকিস্তানে বন্যায় আক্রান্তদের উদ্ধার ও পুনর্বাসনের মতো গুরুত্বপূর্ণ কাজে আমাদের বৈশ্বিক অংশীদারদের সহযোগিতা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়