শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৮:১৫ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গান্ধিজিরূপী ‘অসুর’ হিন্দু মহাসভার পুজোয়, উদ্যোক্তাদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ কংগ্রেসের

রাশিদুল ইসলাম: প্রতি বছর ২ অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিনটি অখিল ভারত হিন্দু মহাসভা ‘কালা দিবস’ হিসাবে পালন করে থাকে। এবার হিন্দু মহাসভার পুজোয় গান্ধিজিরূপী ‘অসুর’ দেখে উদ্যোক্তাদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ করল কংগ্রেসের নেতাকর্মীরা। সোমবার এই পুজো অবিলম্বে বন্ধ করার দাবি জানান তারা। ইন্ডিয়ান এক্সপ্রেস

হিন্দু মহাসভার দুর্গাপুজোয় অসুররূপী মহাত্মা গান্ধিকে দেখানোর বিষয়টি নিয়ে ভারতের জাতির জনককে নিয়ে এমন আপত্তিকর কাজ হিসেবে দেখছে কংগ্রেস। সোমবার এই পুজো অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা-কর্মীরা। থানার সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান তারা। বিতর্কিত ওই পুজোর উদ্যোক্তাদের গ্রেফতারের দাবি তুলেছেন তারা। না হলে থানার সামনে থেকে অবস্থান বিক্ষোভ সরাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

দক্ষিণ কলকাতার এক পুজো ঘিরে চরম বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সোশাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়ে। মণ্ডপে দেবী দুর্গার মূর্তি চিরায়ত, তবে অসুর রূপে রাখা হয়েছে মহাত্মা গান্ধীকে। ছবিতে দেখা যাচ্ছে, দেবী দুর্গার তার অস্ত্র দিয়ে ‘বাপু’কে বধ করছেন। অসুররূপী গান্ধীজিকে দেখে নিন্দার ঝড় উঠেছে। বিষয়টিকে কেলেঙ্কারি বলে আইনি পদ্ধতিতে এর বিরোধিতা করা হবে বলেও সোশাল মিডিয়ায় বহু মানুষ দাবি করেছেন। টুইটারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কলকাতা পুলিশেরও। জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা আইনজীবী নেতা কৌস্তভ বাগচি টিটাগড় থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র দফতরের স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত বলে মনে করেন সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য।

  • সর্বশেষ