শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০২:১৭ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল আকসায় ৪৮ বছর ধরে আজান দেওয়া নাজি আল কাজ্জাজ আর নেই

পবিত্র মসজিদ আল আকসার মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৯ এপ্রিল) আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) তিনি মারা যান। এরপর রোববার আল আকসা মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

নাজি আল কাজ্জাজ জেরুজালেমের বাব আল সিলসিলা এলাকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি আল আকসার পরিবেশে বেড়ে ওঠেন।

১৯৭৮ সালে খুব অল্প বয়সেই তিনি মুয়াজ্জিন হিসেবে দায়িত্বপালন শুরু করেন। এটি ছিল তার পারিবারিক পেশা। জেরুজালেমের আল কাজ্জাজ পরিবার বহু প্রজন্ম ধরে আল আকসায় আজান দেওয়ার জন্য পরিচিত।

মিসরের ধর্মবিষয়ক মন্ত্রী ওসামা আল আজহারি এক বিবৃতিতে শেখ আল কাজ্জাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, নাজি আল কাজ্জাজ আল আকসা মসজিদের সেবায় নিবেদিত একটি জীবন অতিবাহিত করেছেন। তার সুমধুর কণ্ঠ কয়েক দশক ধরে জেরুজালেমবাসী ও দর্শনার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি আন্তরিকতা ও নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত ছিলেন। তিনি তার পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আজানের ঐতিহ্যের ধারক ছিলেন। তার কণ্ঠ আল-আকসার পরিচয় ও চেতনার জীবন্ত প্রতীক হিসেবে বিবেচিত হতো।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়