শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১১:৫১ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান-ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক টানাপোড়েনে নতুন মোড়

দ্বিতীয় দফা সংলাপ ঘিরে যখন অনিশ্চয়তা গাড় হচ্ছে তখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টদের সঙ্গে আলাপ করেছেন পাকিস্তানের শীর্ষ নেতারা। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অসিম মুনির এবং মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে শেহবাজ শরিফ যোগাযোগ করেছেন।

পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য দিয়েছে। সূত্রটি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় সেনাপ্রধান অসিম মুনির নৌ অবরোধের কথা উল্লেখ করেন। মুনির জানান, ইরানি বন্দরগুলোতে জারি থাকা অবরোধ নতুন আলোচনা শুরুর ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা তৈরি করছে।  

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ফোনালাপের সময় ডোনাল্ড ট্রাম্প অসিম মুনিরকে জানিয়েছেন তিনি বিষয়টি বিবেচনা করবেন।

নিরাপত্তা সূত্রটি আরও জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সে সময় তিনি প্রতিনিধি পাঠাতে পেজেশকিয়ানকে অনুরোধ করেন। জবাবে পেজেশকিয়ান বলেন, নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইরান কোনো প্রতিনিধি দল পাঠাবে না।

এদিকে আলোচনার বিষয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনীর ইরানি জাহাজ আটকের ঘটনা। পণ্যবাহী জাহাজটি নৌ অবরোধ এড়ানোর চেষ্টা করেছিল। তুসকা নামের জাহাজটি জব্দের প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ফলে দুই দেশের মধ্যে আলোচনা আদৌ হবে কি না সে অনিশ্চয়তা গাড় হচ্ছে। 

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, সোমবার সন্ধ্যার দিকে মার্কিন প্রতিনিধিদের পাকিস্তানে পৌঁছানোর কথা। অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, তেহরান এখনো আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়