শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ১২:০৬ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-ইসরায়েল সংঘাতে জি-৭ নেতাদের বিবৃতি: ইসরায়েলের পক্ষে অবস্থান, ইরানকে ‘সন্ত্রাসের উৎস’ আখ্যা

ইরান-ইসরায়েলের চলমান সংঘাত ইস্যুতে বিবৃতি দিয়েছে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি–৭। কানাডায় চলমান জি-৭ সম্মেলনে জোটটির নেতারা কার্যত ইসরায়েলের পক্ষই নিলো। খবর দ্য গার্ডিয়ানের। 

বিবৃতিতে জি-৭ এর নেতারা আরও বলেছেন, আমরা ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলেছি যে ইরান কখনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। পাশাপাশি ইরান সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন নেতারা। 

বিবৃতিতে জোটের নেতারা 'ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে' বলে মত দিয়েছেন এবং বলেছেন, আমরা ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। সেইসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ইরান 'আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস'।   

অর্থনীতিতে শীর্ষ শক্তিধর এই জোটটির সদস্য রাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। 

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়েছে। যেকোনো সময় এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেলেও পরে সেটি পুনরায় চালু হয়। হামলায় কর্মীদের অনেকেই নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

গত শুক্রবার ভোরে ইরানে আকস্মিক ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর জবাবে ইরানও ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। 

ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই শতাধিক। নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার ও অন্তত ১১ জন পরমাণুবিজ্ঞানী রয়েছেন।

অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়