শিরোনাম
◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ১২:৫৬ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খামেনি হত্যা যুদ্ধ তীব্র করবে না, বরং শেষ করবে: নেতানিয়াহু

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আশঙ্কা উড়িয়ে দেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘দেখুন, আমরা যা প্রয়োজন, তা-ই করছি।’

নেতানিয়াহু আরও বলেন, ‘আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমরা এরই মধ্যে তাদের শীর্ষ পরমাণুবিজ্ঞানীদের টার্গেট করেছি। ওটা মূলত হিটলারের নিউক্লিয়ার টিম।’

তিনি দাবি করেন, খামেনিকে হত্যা সংঘাতকে আরও তীব্র করবে না, বরং ‘এটাই হবে এই যুদ্ধের শেষ’।

এদিকে ইরানের পক্ষ থেকে যুদ্ধ থামানোর এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার যে ইচ্ছার কথা বলা হচ্ছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘তারা ভুয়া আলোচনা চালিয়ে যেতে চায়, যেখানে তারা মিথ্যা বলে, প্রতারণা করে, আর যুক্তরাষ্ট্রকে সময়ক্ষেপণে ব্যস্ত রাখে। আমাদের কাছে এ বিষয়ে শক্তিশালী গোয়েন্দা তথ্য রয়েছে।’

সাক্ষাৎকারে নেতানিয়াহু ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমর্থকদের বলেন, ‘আমরা শুধু আমাদের শত্রুর বিরুদ্ধে নয়, আপনাদের শত্রুর বিরুদ্ধেও লড়ছি। তারা ‘ইসরায়েল ধ্বংস হোক’, ‘আমেরিকা ধ্বংস হোক’ স্লোগান দেয়। আমরা তো কেবল তাদের পথে রয়েছি। এ হুমকি খুব শিগগির আমেরিকায়ও পৌঁছাতে পারে।’

তিনি আরও বলেন, এটা শুধু ইসরায়েলের হুমকি নয়—যেমন আমি বলেছি, এটা আমাদের আরব প্রতিবেশী, ইউরোপ এবং আমেরিকার জন্যও হুমকি। যারা বলে, ‘এটা আমাদের বিষয় নয়’, তারা শুধু ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি নয়, একেবারে অন্ধত্ব দেখাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়