শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ১০:০০ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র

এল আর বাদল: ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই।

আমরা দুই দেশের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করতে পারি না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নিতে পারে," আমেরিকান টিভি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তিনি। -- সূত্র, বি‌বি‌সি বাংলা

যুক্তরাষ্ট্রের সক্ষমতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দেশ “ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কিছুটা কমাতে উৎসাহিত করার চেষ্টা করতে পারে।"

"ভারত আক্রমণ করলে পাকিস্তান জবাব দেয়। উভয় দেশেরই ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। পাকিস্তান-ভারতযুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়। যদি তা হয়, তাহলে অনেক ক্ষতি হবে," বলেন জেডি ভ্যান্স।

যুক্তরাষ্ট্র ভারতকে আত্মসমর্পণ করতে বলতে পারে না। আমরা পাকিস্তানিদের আত্মসমর্পণ করতে বলতে পারি না।”

তিনি বলেন, পাকিস্তান-ভারত সংঘাত শিগগিরই সমাধান করা উচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত নিয়ে উদ্বিগ্ন।

কূটনৈতিক দিক থেকে আমাদের আশা এবং প্রত্যাশা হলো পাকিস্তান-ভারত যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেছেন।

মি. শরীফের কার্যালয়ের তথ্যমতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কো রুবিও উত্তেজনা কমাতে পাকিস্তান ও ভারত উভয়েরই একসাথে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টিমি ব্রুস সাংবাদিকদের জানান, মি. জয়শঙ্করের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও এই অঞ্চলে অবিলম্বে উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং পাকিস্তান ও ভারতের মধ্যে সরাসরি আলোচনাকে সমর্থন করেছেন।

সম্পর্ক ভালো করার জন্য অব্যাহত প্রচেষ্টার ওপরও জোর দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়