শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাকিস্তানকে অস্ত্র এবং সরঞ্জাম দেওয়া হয়নি, দাবি তুরস্কের

ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক অতীতে পাকিস্তানকে বিভিন্ন ভাবে সামরিক সাহায্য করেছে। তাই ইস্তানবুলের দাবি, সত্যি কি না, তা নিয়ে সংশয় রয়েছে যথেষ্টই।

ভারতের বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তান সেনাকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দেওয়ার ‘খবর’ অস্বীকার করল তুরস্ক। সে দেশের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর্ডোয়ানের সরকার মঙ্গলবার জানিয়েছে, তাদের একটি বিমান জ্বালানি ভরার উদ্দেশ্যে পাকিস্তানের বিমানবন্দরে নেমেছিল।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, তুরস্কের হারকিউলিস-১৩০ পরিবহণ বিমান অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নিয়ে ২৭ এপ্রিল পাকিস্তানে গিয়েছিল। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইস্তানবুল। সরকারি এক্স পোস্টে লেখা হয়েছে, ‘‘এমন দাবির কোনও সত্যতা নেই।’’ ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক অতীতে পাকিস্তানকে বিভিন্ন ভাবে সামরিক সাহায্য করেছে। তাই ইস্তানবুলের দাবি, সত্যি কি না, তা নিয়ে সংশয় রয়েছে যথেষ্টই।


তুরস্ক ‘এশিয়া নিউ ইনিশিয়েটিভ’-এর মঞ্চ গড়ে ভারতের প্রতিবেশী ইসলামি রাষ্ট্রগুলির সঙ্গে কট্টরবাদের সেতু রচনা করে সম্পর্ক শক্তিশালী করেছে বলে অভিযোগ। তারা যে অস্ত্র সরবরাহ করে পাকিস্তানকে, তা কার্যকরী তো বটেই। উপরন্তু সেগুলির একাংশ সন্ত্রাসবাদের জন্যই বিশেষ ভাবে তৈরি করা বলে সামরিক পর্যবেক্ষকদের একাংশের মত। ঘটনাচক্রে, তুরস্ক সরকার পহেলগাঁও সন্ত্রাসের পরেই নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছে দু’পক্ষকে। প্রেসিডেন্ট এর্ডোয়ান বলেন, ‘‘পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই তুরস্ক দ্রুত পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায়।’’

  • সর্বশেষ
  • জনপ্রিয়