শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ০১:০১ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের আকাশসীমা বন্ধ: প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি ভারতের: রিপোর্ট

কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। প্রাথমিকভাবে এক মাসের জন্য আকাশসীমা বন্ধের এই ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির জারি করা একটি নোটিশ অনুসারে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশটির আকাশসীমা ভারতীয়-নিবন্ধিত বেসামরিক এবং সামরিক বিমানের জন্য খোলা থাকবে না। ভারতীয় সংস্থাগুলোর ভাড়া নেয়া বিমানগুলোও পাকিস্তানের আকাশসীমায় যেতে পারবে না।

এআরওয়াই নিউজের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানি আকাশসীমা বন্ধের ফলে ভারতীয় বিমানগুলোকে অতিরিক্ত দুই ঘণ্টা পথ ঘুরে চলতে হবে। একই সঙ্গে প্রতিদিন ভারতীয় বিমান সংস্থাগুলোকে মিলিয়ন মিলিয়ন ডলার বেশি খরচ করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন ১০০টিরও বেশি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে। এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আদিত্য জেট, ইন্ডিগো এয়ার এবং আকাসা এয়ার। এর আগে কয়েক দিনের জন্য আকাশসীমা বন্ধ থাকার কারণে ভারতীয় সংস্থাগুলো ৮০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিল। এটি যাত্রীদের ভ্রমণ ব্যয়ও বাড়ি দেয়।

পৃথক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়ার পর, ভারতীয় বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করে উচ্চ জ্বালানি খরচ এবং দীর্ঘ ভ্রমণের সময় নিয়ে প্রস্তুতি নিচ্ছে।

এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নয়াদিল্লি বিমানবন্দর, যা বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। সেখান থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাওয়ার জন্য বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারতীয় বিমান পরিবহন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, নয়াদিল্লি থেকে মধ্যপ্রাচ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে প্রায় এক ঘণ্টা বেশি সময় লাগবে। এর অর্থ হলো, জ্বালানি বেশি এবং পণ্যসম্ভার কম।

ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুসারে, বৃহস্পতিবার ইন্ডিগোর একটি ফ্লাইট নয়াদিল্লি থেকে বাকু যেতে ৫ ঘণ্টা ৪৩ মিনিট সময় নেয়। এটিকে দক্ষিণ-পশ্চিমের গুজরাট রাজ্যে এবং তারপর আরব সাগরের ওপর দিয়ে যেতে হয়েছিল, তারপর ইরানের ওপর দিয়ে উত্তরে আজারবাইজানে ফিরে যেতে হয়।

  • সর্বশেষ