শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৩:০১ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ডলারের বিপরীতে রেকর্ড দরপতন ভারতীয় রুপির

বেশ কিছুদিন ধরে মার্কিন ডলারের বিপরীতে রুপির দামের পতন ঠেকাতে বৈদেশিক রিজার্ভ থেকে বিপুল ডলার বিক্রি করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। কিন্তু তা সত্বেও ঠেকানো যাচ্ছে না নিম্নমুখী রুপির সূচক।

জানা গেছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন পৌঁছেছে। সোমবার রুপির বিনিময় হার আরও ১ পয়সা কমে যাওয়ার পর ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৩৮ রুপতে পৌঁছেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার আরও ৫ পয়সা কমে যায়। তাতে ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছিল ৮৪ দশমিক ৩৭ রুপি। সোমবারের আগ পর্যন্ত এটিই ছিল মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বকালের সর্বনিম্ন দাম।

ফরেক্স ব্যবসায়ীরা বলেছেন, ডলার সূচকে ওঠা-নামা না হলে বা বিদেশি তহবিলের প্রবাহে মন্দা না হলে রুপির চাপে থাকার আশঙ্কা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়