শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৪, ১০:৫৬ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ অক্টোবর হামলার বর্ষপূর্তিতে তেল আবিবে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা

এজেদ্দিন আল-কাসাম ব্রিগেড জানিয়েছে তারা ‘ইসরায়েলের গভীরে হামলা চালিয়েছে।’

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।  

এজেদ্দিন আল-কাসাম ব্রিগেড জানায়ম আমরা 'ইসরায়েলের গভীরে হামলা চালিয়েছি।'

চলমান যুদ্ধের অংশ হিসেবে তেল আবিবে এম৯০ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

এক বছরের যুদ্ধে গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ফাইল ছবি:এএফপি

সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে রকেটগুলো ধেয়ে আসার পর ইসরায়েলের মধ্যাঞ্চলে আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।

আজ দেশটিতে গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার এক বছরপূর্তি পালিত হচ্ছে।  

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, 'গাজা উপত্যকা থেকে অসংখ্য ক্ষেপণাস্ত্র ধেয়ে আসায় সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়।'

এএফপির সাংবাদিক তেল আবিবের আকাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস হতে দেখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়