শিরোনাম
◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৪:০২ সকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে কাজ করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ইসরায়েলের আছে বিশাল এক ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে সবশেষ মঙ্গলবার রাতে এটি কার্যকর করা হয়।

এ প্রতিরক্ষা ব্যবস্থায় আছে নানা স্তর। এ ব্যবস্থার বিভিন্ন অংশ বিভিন্ন হুমকি মোকাবিলায় কাজ করে।  ইসরায়েলের সবচেয়ে পরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অংশের নাম আয়রন ডোম। স্বল্প পাল্লার রকেট রুখে দিতে এটি কাজ করে। গত কয়েক বছর ধরে হামাস ও হিজবুল্লাহর ছোড়া রকেট আটকে দেওয়ার ক্ষেত্রে এ ব্যবস্থা কাজ করছে।

বড় ধরনের হুমকির ক্ষেত্র ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্যান্য অংশের আশ্রয় নেয়। ডেভিড’স স্লিং ব্যবহৃত হয় মাঝারি পাল্লার রকেট, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রুখে দিতে।
 
আর দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে ইসরায়েল ব্যবহার করে অ্যারো ২ ও অ্যারো ৩ ইন্টারসেপ্টর। এদের অবস্থান পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে। এ অংশ হয় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে।

চলতি বছরের মাঝামাঝি ইরানের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সবকটি অংশ বা এলিমেন্ট ব্যবহার করে।  

আজ রাতের হামলায় ইসরায়েল ডেভিড’স স্লিং এবং অ্যারো ২ ও অ্যারো ৩ ইন্টারসেপ্টরের আশ্রয় নিয়ে থাকতে পারে।  
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়। কিছু এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি।

গত সপ্তাহে ইসরায়েল বলেছিল, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ৫ দশমিক ২ বিলিয়ন ডলারসহ সামরিক সহায়তার বিশাল এক নতুন প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। উৎস: বাংলানিউজ২৪

  • সর্বশেষ