শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৪:১৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে হত্যাচেষ্টায় নিরাপত্তা ব্যর্থতা, সিক্রেট সার্ভিসের পরিচালকের পদত্যাগ

সাজ্জাদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে মঙ্গলবার পদত্যাগ  করেন মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালক কিম্বারলি চিটল। সূত্র: বিবিসি

[৩] সংস্থার কর্মীদের কাছে লেখা পদত্যাগপত্রে কিম্বারলি বলেছেন, ‘আপনাদের পরিচালক হিসেবে আমি নিরাপত্তা ত্রুটির সম্পূর্ণ দায় নিচ্ছি।’ সিক্রেট সার্ভিস বর্তমান ও সাবেক মার্কিন প্রেসিডেন্টদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে থাকে।

[৪] ট্রাম্পকে গুলির ঘটনা নিয়ে গত সোমবার মার্কিন কংগ্রেসে শুনানি হয়। শুনানির পর ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় পক্ষ থেকে কিম্বারলিকে পদত্যাগ করতে আহ্বান জানানো হয়।

[৫] ১৩ জুলাই পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলির ঘটনা ঘটে। গুলিতে ট্রাম্প আহত হন। গুলির ঘটনা নিয়ে আইনপ্রণেতাদের নানান প্রশ্নের জবাব দিতে কিম্বারলি অস্বীকৃতি জানালে তারা হতাশা ব্যক্ত করেন।

[৬] গুলি ঠেকাতে ব্যর্থতার জন্য সিক্রেট সার্ভিস কঠোর সমালোচনা ও নানা প্রশ্নের মুখোমুখি হন কিম্বারলি। এরপরই তিনি পদত্যাগ করেন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, কিম্বারলির কয়েক দশকের জনসেবার জন্য তিনি তার প্রতি কৃতজ্ঞ। শিগগির সিক্রেট সার্ভিসে একজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানান বাইডেন।

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়