শিরোনাম
◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান!

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০২:৩৫ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা

স্থানীয় সময় সোমবার (২২ জুলাই) সকালে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর কিমবারলি। এ সময় ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুকধারীর হামলার বিষয়ে আগে থেকেই ব্যবস্থা নিতে না পারায় নিজের ওপর সব দায় নিয়েছেন তিনি। সূত্র : সময়টিভি 

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস।

গত ১৩ এপ্রিল পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী প্রচারণায় গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। যদিও গোয়েন্দা সংস্থাটির তৎপরতায় প্রাণে বাঁচেন সাবেক এ প্রেসিডেন্ট। পরে সেখান থেকে নিরাপদে তাকে সরিয়ে নেয়া হয়। ওই ঘটনায় সিক্রেট সার্ভিসকে ধন্যবাদও জানান ট্রাম্প।

রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, বন্দুকধারীর হামলার পরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরেন। এর একটু পরই তাকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে দেখা যায়। তখন তার ডান কান থেকে রক্ত ঝরছিল; মুখমণ্ডলেও ছিল রক্ত। সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন সিক্রেট সার্ভিস সদস্যরা। এ সময় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত তুলে বলে ওঠেন, ‘ফাইট, ফাইট, ফাইট!’ পরে পাশেই একটি গাড়িতে নিয়ে তোলা হয়  ট্রাম্পকে। সেখান থেকে নেয়া হয় স্থানীয় হাসপাতালে।

ওই হামলায় ট্র্রাম্প প্রাণে বেঁচে গেলেও দর্শক সারিতে থাকা একজন নিহত ও আরও দুজন গুরুতর আহত হন। সিক্রেট সার্ভিসের সদস্যদের পাল্টা গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারীও।

  • সর্বশেষ