শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৪, ০৩:৫৪ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৪, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুথি রাডার ব্যবস্থায় হামলা ও ড্রোন ধ্বংস করার দাবি যুক্তরাষ্ট্রের

সাজ্জাদুল ইসলাম: [২] মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) বলেছে, তাদের বাহিনী গত ২৪ ঘন্টায় সাতটি হুথি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া এ সময়ে লোহিত সাগরে পৃথক পৃথক হামলায় কয়েকটি সার্ফেস ও এরিয়াল ড্রোন ধ্বংস করেছে। সূত্র: আল-জাজিরা

[৪] মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে রয়েছে সেন্টকম। তারা জানায়, লোহিত সাগরে তাদের বাহিনী হুথিদের দুইটি মনুষ্যবিহীন সার্ফেস ড্রোন এবং একটি এরিয়াল ড্রোন গুলি করে ধ্বংস করেছে।

[৫] সেন্টকম সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জানায়, লোহিত সাগরে জাহাজে হামলা চালাতে হুথিরা ইয়েমেনের যেসব রাডার ব্যবহার করে তারা তাতে হামলা চালিয়েছে।

[৬] হুথি যোদ্ধারা বলেছেন, ইসরায়েল সংশ্লিষ্ট এবং ইসরায়েলি বন্দর ব্যবহারকারী জাহাজগুলোতে তারা হামলা চালাচ্ছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিশোধ হিসেবে তারা এসব পদক্ষেপ নিয়েছে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এ আক্রমণ অব্যাহত থাকবে বলে সংকল্প ব্যক্ত করেছেন হুথি যোদ্ধারা।

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়