শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৯:১৭ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকৃতিতে বিরল নীল রঙের ফল চিহ্নিত করলেন বিজ্ঞানীরা

বাংলাদেশ প্রতিদিন: প্রকৃতিতে নীল রঙের ফল না থাকার ধারণা বদলে দিলেন বিজ্ঞানীরা। তারা জানাচ্ছেন, পৃথিবীতে মাত্র একটি ফল আছে, যা কোনো রঙদ্রব্য বা পিগমেন্ট ছাড়াই স্বাভাবিকভাবেই উজ্জ্বল নীল দেখা যায়। এই বিরল ফলের নাম ‘ব্লু কোয়ানডং’ (Blue Quandong)। বৈজ্ঞানিক নাম Elaeocarpus angustifolius। 

অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি ও ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলের বৃষ্টি-অরণ্যে গাছটি পাওয়া যায়।

ফলটি দেখতে এত উজ্জ্বল ও ধাতব নীল রঙের যে, অনেকেই মনে করেন, ছবির রঙ এডিট করা। কিন্তু গবেষকেরা নিশ্চিত করেছেন, এই রঙ সম্পূর্ণ প্রাকৃতিক। আশ্চর্যের বিষয় হলো, ফলে কোনো নীল পিগমেন্টই নেই। ফলটি নীল দেখায় ‘স্ট্রাকচারাল কালারেশন’ কারণে। 

এটি এক ধরনের অপটিক্যাল প্রভাব, যেখানে ফলের খোসার ক্ষুদ্রাতিক্ষুদ্র স্তর আলোকে এমনভাবে প্রতিফলিত করে যে শুধু নীল তরঙ্গদৈর্ঘ্য চোখে পৌঁছায়। ময়ূরের পালক বা প্রজাপতির ডানা একই কারণে নীল দেখা যায়।

Nature এবং PNAS–এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ফলের খোসায় ন্যানো-স্তরের সেলুলোজ স্তর গঠিত থাকে। নানা কোণে সাজানো এই স্তরগুলো নীল আলো প্রতিফলিত করে এবং অন্য সব রঙ বাতিল করে দেয়। তাই ফলটি প্রকৃত নীল দেখায়। বিজ্ঞানীরা যখন ফল থেকে নীল রঙ বের করার চেষ্টা করেন, তখন তা ধূসর হয়ে যায়—এতে প্রমাণ মেলে, রঙটি কোনো রাসায়নিক নয়।

বিশেষজ্ঞদের ধারণা, এই উজ্জ্বল নীল রঙ পাখিদের আকৃষ্ট করার জন্য বিকশিত হয়েছে। বৃষ্টি–অরণ্যের ঘন ছায়াতেও নীল ফলটি দূর থেকে চোখে পড়ে। ফলে পাখিরা সহজে ফল খুঁজে পায় এবং বীজ ছড়িয়ে দেয়।

ব্লু কোয়ানডং পৃথিবীর মাত্র কয়েকটি ফলের মধ্যে অন্যতম, যা পিগমেন্ট ছাড়া শুধু আলো প্রতিফলনের কৌশলে রঙ তৈরি করে। তাই একে প্রকৃতির এক বিরল বিস্ময় হিসেবে উল্লেখ করছেন গবেষকেরা।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়