শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৪০ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল ও বিকেএসপি মহিলা ফুটবল দলের প্রীতি ম্যাচ 

সালেহ্ বিপ্লব: [২] বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা ফুটবল দলের আত্মপ্রকাশকে স্মরণীয় করে রাখার জন্য মঙ্গলবার এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল বিকেএসপি মহিলা ফুটবল দলের বিপক্ষে ২-০ গোলে জয় লাভ করে। আইএসপিআর

[৩] বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৩ সাল হতে পুরুষ ফুটবল দল গঠনের মাধ্যমে ফুটবল খেলার প্রচলন চলে আসছে। সেনাবাহিনীতে পুরুষ ফুটবল দল গঠনের পর হতে আন্তঃবাহিনী, জাতীয় ও  আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল গঠনের প্রয়াসে গত ২০২২ সালে সেনাবাহিনীতে প্রথমবারের মত সৈনিক পদে মহিলা ফুটবলার ভর্তি করা হয়।

[৪] অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়