শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরা‌স্ট্রে পা রাখলো ইরান ফুটবল দল : সংবাদ স‌ম্মেল‌নে কোচ বললেন, আমরা রাজনীতির লোক নই

স্পোর্টস ডেস্ক : সকল অ‌নিশ্চয়তার অবসান ঘ‌টি‌য়ে যুক্তরা‌স্ট্রে হা‌জির ইরা‌নের ফুটবল দল। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে যুক্তরাষ্ট্রে ইরানের সবগুলো ম্যাচ হলেও তারা বেস ক্যাম্প গড়েছে মেক্সিকোর তিজুয়ানায়। আমেরিকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে তাদেরকে বিদায় সংবর্ধনা দিয়েছে মেক্সিকোতে বসবাসরত ইরানিরা। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে ইরান।

নানা শর্ত আর বাধাবিপত্তি ভেদ করে বিশ্বকাপ খেলতে নামছে টিম মেলিরা। ইতোমধ্যে ইরানি দর্শকদের টিকিট বাতিল করে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মাঠের বাইরের সব ঘটনাকে ছাপিয়ে শুধু ম্যাচের দিকে মনোযোগ দলের।

স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দোভাষীর মাধ্যমে ইরান কোচ আমির ঘালেনোয়ি বলেন, ‘মহান, গর্বিত ও শক্তিশালী ইরানের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব খুশি। আমি আশা করি ফুটবল আনন্দ ও উপভোগ্য সময় বয়ে আনবে এবং বিভিন্ন দেশ ও সংস্কৃতিকে কাছাকাছি আনবে।

লস অ্যাঞ্জেলস শহরেই সবচেয়ে বড় ইরানি জনগোষ্ঠী বসবাস করে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, টিম মেলির প্রথম ম্যাচ সামনে রেখে পাশের শহর ইঙ্গলউডের সোফাই স্টেডিয়ামের বাইরে হাজার হাজার ইরানি বিক্ষোভ করবে। এনিয়ে ইরানি কোচ বললেন, ‘আমি আপনাদের জানাতে চাই আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। এবং ইরানের সম্মানিত জনগণের প্রতিনিধিত্ব করতেই এখানে আসা, সেটা হোক ইরানের অভ্যন্তরে থাকা ইরানি কিংবা প্রবাসী ইরানি। আমরা কেবল আমাদের দেশ সম্পর্কে ভাবি। আমরা রাজনীতির লোক নই। ইরানিয়ান জাতি হিসেবে আমরা প্রত্যেক ইরানিয়ানকে সম্মান করি।

 অধিনায়ক মেহদী তারেমিও একই সুরে কথা বলেছেন, ‘আমরা সব ইরানিয়ানকে সম্মান করি, সেটা হোক দেশের ভেতরের কিংবা দেশের বাইরের। আমরা এখানে ফুটবল খেলতে এসেছি এবং ফুটবল সবসময় সব পক্ষকে এক করতে পারে। আমাদের জনগণকে, ইরানের ভেতরের কিংবা বাইরের, সবাইকে আমরা ভালোবাসি। বহু বছর ধরে সভ্য দেশ ইরান ঐক্যবদ্ধ জাতি। আমরা সেই একতা দেখাতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়