শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০২:১২ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল শিবিরে সুখবর: প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠছেন নেইমার

চোট কাটিয়ে ব্রাজিল জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা নেইমারকে ঘিরে আশাব্যঞ্জক খবর দিয়েছেন জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচেই মাঠে নামতে পারেন এই তারকা ফরোয়ার্ড। যদিও আগে ধারণা করা হয়েছিল, হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিই হবে তার প্রত্যাবর্তনের লক্ষ্য।

পোস্টে রোমানো লেখেন, ‘ব্রেকিং: গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচে নেইমারকে পাওয়া যেতে পারে। আগে লক্ষ্য ছিল হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তাকে খেলানো, তবে এখন প্রথম ম্যাচের জন্যই তিনি শতভাগ ফিট হয়ে উঠতে পারেন।’

এর আগে ব্রাজিল দলের মেডিকেল স্টাফ ও কোচিং বিভাগ নেইমারকে ধীরে ধীরে ম্যাচ ফিটনেসে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিল। সে কারণে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচকে তার প্রত্যাবর্তনের সম্ভাব্য সময় হিসেবে ধরা হয়েছিল।

যদিও সর্বশেষ অগ্রগতিতে দেখা যাচ্ছে, প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফলে মরক্কোর বিপক্ষেই ব্রাজিলের জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনের খবরে স্বস্তি ফিরেছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকা এই তারকার ফেরার অপেক্ষায় রয়েছে পুরো ফুটবল বিশ্ব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়