শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ১১:০৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বৈভব সূর্যবংশী‌কে অবিলম্বে ভারতের সিনিয়র দলে দেখতে চান রবি শাস্ত্রী 

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীকে ভারতের সিনিয়র দলে দেখতে চান রবি শাস্ত্রী। আইপিএল শেষ হলেই পরের মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। 

সেখানে বিস্ময় বালককে দেখতে চান ভারতের প্রাক্তন কোচ। রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটারকে জাতীয় দলে নেওয়ার জন্য নির্বাচকদের কাছে আর্জি জানালেন শাস্ত্রী। কোনও রাখঢাক না করে বলেন, ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য যা করার, সেটা করেছে বৈভব। একইসঙ্গে দাবি করেন, জুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজই তাঁর সিনিয়র দলে হাতেখড়ির প্রধান মঞ্চ হতে পারে। 

শাস্ত্রী বলেন, দরজা অর্ধেকের বেশি খুলে গিয়েছে। কোনও তরুণকে যদি উৎসাহিত করতে হয় এবং ভারতীয় দলের সেটআপে অন্তর্ভুক্ত করতে হয়, সেটার জন্য আদর্শ মঞ্চ টি-২০ ফরম্যাট। সেক্ষেত্রে ও কোনও অংশে পিছিয়ে নেই।

বিরাট কোহলিদের প্রাক্তন কোচ মনে করছেন, নির্বাচকদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। বয়স সূর্যবংশীর ক্ষেত্রে কোনও বাধা হতে পারে না। শাস্ত্রী বলেন, 'অনেকেই জিজ্ঞেস করবে, ওর বয়স ১৫ না ১৬? নাকি ১৪? তাতে কিছু যায় আসে না। এইমুহূর্তে কেমন ব্যাট করছে, সেটাই গুরুত্বপূর্ণ। নিজের বয়সের দ্বিগুণ বা আড়াই গুণ বেশি বয়সের বোলারদের নাস্তানাবুদ করছে। ওর জন্য সেটা কোনও ব্যাপার নয়। বর্তমানে এই ছেলেটা বিশ্ব ক্রিকেটের একাধিক দলে সুযোগ পাওয়ার যোগ্য। তারুণ্য ওর খেলায়, চোখে-মুখে স্পষ্ট।

সূর্যবংশীর উত্থান নজরকাড়া। চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে তাঁর বড় অবদান ছিল। তারপর আইপিএলেও সফল। রাজস্থান রয়্যালসের হয়ে ১১ ইনিংসে ৪৪০ রান করেন। স্ট্রাইক রেট ২৩৬.৫৬। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলে শতরান করেন। রয়েছে দুটো অর্ধশতরানও। শাস্ত্রী মনে করেন, তড়িঘড়ি বৈভবকে সুযোগ দেওয়া উচিত নির্বাচকদের।

তিনি বলেন, 'আমার মনে হয় প্রবলভাবে ও দৌড়ে আছে। সামনে যখন আয়ারল্যান্ড সফর আছে, আমি হলে ওকে এখনই ভারতীয় দলে নিতাম। কয়েকদিন আগেই ভারতীয় এ দলে সুযোগ পান বৈভব। জুনে শ্রীলঙ্কা, আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে সুযোগ পান। সেখানে ভাল খেলতে পারলে, ভারতের সিনিয়র দল শুধু সময়ের অপেক্ষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়