শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৬:১০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে স‌ঙ্গে নি‌য়ে বড় প‌রিস‌রে ৯০ বছর পূর্তি উদযাপন কর‌বে মোহামেডান ক্লাব

স্পোর্টস ডেস্ক : ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ৯০ বছর পার করছে। রোববার ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ প্রথম বোর্ড সভায় বড় করে ৯০ বছর পূর্তি আয়োজনের ঘোষণা দিয়েছে। ১৯৩৬ সালে মোহামেডানের জন্ম হলেও কোন মাসের কয় তারিখে সেটা অবশ্য ক্লাবের কর্মকর্তারা সাংবাদিকদের জানাতে পারেননি। 

ক্লাবের সভাপতি বরকত উল্লাহ বুলু সভা শেষে সাংবাদিকদের বলেন, আমাদের ক্লাবের ৯০ বছর পূর্তি অনুষ্ঠান সকলকে নিয়ে বড় করে আয়োজন করব। ক্লাবের সদস্য, সাবেক খেলোয়াড়, শুভানুধ্যায়ী সবাইকে আমন্ত্রণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করতে চাই। তাই কবে কখন অনুষ্ঠান হবে সেটা আমরা পরে জানিয়ে দেবো।

মোহামেডান ক্লাব আগে জাতীয় স্টেডিয়ামের পাশে ছিল। সেখান থেকে তিন দশক আগে মতিঝিল আরামবাগে স্থানান্তর হয়েছে। ক্লাবের এই জমি পাওয়ার পেছনে অবদান রেখেছিলেন তৎকালীন গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস। তাই ক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাকে। এ নিয়ে সভাপতি বলেন, ‘মাত্র ১ লাখ টাকার বিনিময়ে মোহামেডান ক্লাব এই জায়গা পেয়েছে। তৎকালীন গণপূর্ত মন্ত্রীর অবদান অনেক, তাই ক্লাবের এই জায়গা উন্নয়নের জন্য তাকেই উন্নয়ন কমিটির সভাপতি করা হয়েছে। মতিঝিলের পাশাপাশি সাভারে ২৫ একর জায়গাও উন্নত করা হবে।

মোহামেডান ফুটবল, ক্রিকেট, হকিতে নিয়মিত অংশগ্রহণ করে। মাঝে মধ্যে দাবা, ব্যাডমিন্টন দলও গড়ে। তবে ক্লাবটির ইতিহাস-ঐতিহ্য এবং সাফল্যের মূলে ফুটবল। গত মৌসুমে ২২ বছর পর ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাবটি। নতুন কমিটি আগামী মৌসুমে ভালো দল গড়ার সিদ্ধান্ত নিয়েছে।

বরকত উল্লাহ বললেন, আমরা এবার ক্রিকেটে ভালো দল গড়েছি। এরই ধারাবাহিকতায় ফুটবলেও বড় মানের দল গড়তে চাই। ক্রিকেট দল গঠনে আমাদের পরিচালক মাসুদুজ্জামান নিজেই অনেক অর্থ দিয়েছেন। আমাদের ফুটবল কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল দেশের শীর্ষ পর্যায়ের শিল্পপতি। আশা করি তার নেতৃত্বে ফুটবলেও বড় দল গঠন হবে।

মোহামেডান এবারের ফুটবল লিগে ভালো করতে পারেনি। তবে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে। ১৯ মে কিংস অ্যারেনায় সেই ম্যাচ হওয়ার কথা। কিংস অ্যারেনা বসুন্ধরা কিংসের হোম হওয়ায় মোহামেডান ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে। আজকের সভায় এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সভাপতি বলেন, ‘আমরা এই বিষয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছি। আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। ফেডারেশন সভাপতি দেশের বাইরে থেকে এসেছেন। আশা করি একটা সিদ্ধান্ত পাব।

বাংলাদেশের ক্রীড়াঙ্গন আবাহনী-মোহামেডানে বিভক্ত। সময় ও পরিস্থিতির সাথে আবাহনী ও মোহামেডানই দেশের ক্রীড়াঙ্গন পরিচালনায় ভূমিকা রাখে। ক্রিকেট বোর্ডের নির্বাচনী প্রক্রিয়া চলছে। সেখানে মোহামডোনের অবস্থান নিয়ে বিসিবির সাবেক পরিচালক ও ক্লাবের বর্তমান ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলেন, ‘আমাদের ক্লাব থেকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামানকে কাউন্সিলর করা হয়েছে। এর বাইরে ক্রিকেট বোর্ড নিয়ে আমাদের কোনো অবস্থান নেই। ক্রিকেট বোর্ড নিয়ে আজকের সভায় কোনো আলোচনা হয়নি।

মোহামেডান দেশের অন্যতম সমর্থকপুষ্ট ক্লাব। ইউরোপের আদলে মোহামেডান ফ্যান ক্লাব করার পরিকল্পনা রয়েছে ক্লাবটির। দেশের অনেক জেলায় থাকা মোহামেডান ক্লাবের কমিটি নিয়েও কাজ হবে। নতুন করে মোহামেডানের নামে কিছু করতে গেলে ঢাকা মোহামেডানের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে আজকের সভায়। এদিন প্রথম আনুষ্ঠানিক সভায় ১৬ জন পরিচালকের মধ্যে ১৫ জন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়