শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

তিউনিসিয়ার ২৬ সদ‌স্যের বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক: শুক্রবার (১৫ মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করেছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। আগামী মাসে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসর। এবারের বিশ্বকাপে‘এফ’ গ্রুপে খেলবে তিউনিসিয়া, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জাপান, নেদারল্যান্ডস ও সুইডেন। 

 ১৫ জুন নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে তিউনিসিয়া। মেক্সিকোর মনটেরি স্টেডিয়ামে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইডেন। এরপর ২১ জুন একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে তারা। 

এবারের স্কোয়াডে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন রায়ান এলুমি। ২৫ বছর বয়সি এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ার বেশ ব্যতিক্রমধর্মী। চলতি বছরের জানুয়ারিতে কানাডার হয়ে গুয়েতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তার। তবে সেটি ‘বি’ ক্যাটাগরির ম্যাচ হওয়ায় আনুষ্ঠানিক সিনিয়র ম্যাচ হিসেবে গণ্য হয়নি।

পরবর্তীতে জাতীয় দলের ভবিষ্যৎ হিসেবে তিউনিসিয়াকেই বেছে নেন এলুমি। মার্চ আন্তর্জাতিক উইন্ডোতে তিউনিসিয়ার জার্সিতে অভিষেক ম্যাচেই কোচ লামুশির আস্থা অর্জন করেন তিনি। ক্লাব ফুটবলে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসির হয়ে ২৪ ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার।   

অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে কোচ সাব্রি লামুশি এবার গড়ে তুলেছেন তিউনিসিয়ার বিশ্বকাপ দল। ইউরোপের বিভিন্ন লিগে খেলা উদীয়মান ফুটবলারদের সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়দের মিশিয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড দাঁড় করানোর চেষ্টা করেছেন তিনি। মাঝমাঠে দলের ছন্দ ও নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে সিলমানে, হানিবাল মেজবরি ও এলিয়েস সখিরিদের কাঁধে। আর রক্ষণভাগে দলের আস্থার প্রতীক হয়ে থাকবেন ডিলান ব্রন ও ওমর রিকিকরা। 
 
তিউনিসিয়ার বিশ্বকাপ স্কোয়াড: 

গোলকিপার: আয়মেন দাহমেন, সাবরি বিন হাসিন ও মুহিব আল-শামিখ। 

ডিফেন্ডার: মোন্তাসার তালবি, ডিলান ব্রন, ওমর রিকিক, ইয়ান ভ্যালেরি, আলি আবদি, মোয়াতাজ নাফাতি, রায়েদ শেখাউই ও আদম আরুস। 

মিডফিল্ডার: এলিয়েস সখিরি, হানিবাল মেজবরি, আমিন বিন হামিদা, আনিস বিন সিলমানে, মোহামেদ হাজ মাহমুদ, রানি খেদিরা ও মোর্তাদা বিন উনাস। 

ফরোয়ার্ড: এলিয়েস আচৌরি, ইসমাইল গারবি, এলিয়েস সাদ, সেবাস্তিয়ান তুনেক্তি, ফিরাস চাউয়াত, খলিল আইয়ারি, হাজেম মেস্তৌরি ও রায়ান এলুমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়