শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৫:১৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শি আম্পা‌য়া‌রের আ‌রো ১ বছর মেয়াদ বাড়া‌লো আইসিসি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে ২০২৪ সালে আইসিসির এলিট প্যানেলে জায়গা পান শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। গত দুই বছরে দারুণ আম্পায়ারিং করেছেন তিনি। তারই পুরস্কার পেলেন সৈকত।

বাংলাদেশের এই আম্পায়ারকে আরও এক বছরের জন্য মেয়াদ বাড়িয়েছে আইসিসি। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০১০ সালে মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে সৈকতের অভিষেক হয়। ১৬ বছর ধরে আপায়ারিং করছেন তিনি।

বার্ষিক পর্যালোচনা ও নির্বাচন প্রক্রিয়া শেষে ২০২৬-২০২৭ আন্তর্জাতিক ক্রিকেট মৌসুমের জন্য এমিরেটস আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা অপরিবর্তিত থাকছে।

আইসিসির আম্পায়ার নির্বাচক প্যানেল বিস্তর পর্যালোচনা করেছেন তাদের পারফরম্যান্স। এরপর এলিট প্যানেল অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আইসিসির ক্রিকেট বিষয়ক মহাব্যবস্থাপক ওয়াসিম খান (চেয়ারম্যান), সাবেক ইংলিশ প্রিমিয়ার লিগ রেফারি মাইক রাইলি, সাবেক আন্তর্জাতিক আম্পায়ার ও আম্পায়ার কোচ পিটার ম্যানুয়েল এবং সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার আছেন আম্পায়ার ও রেফারি নির্বাচক প্যানেলে।

ম্যাচ রেফারি (২০২৬-২৭)---

জেফ ক্রো (নিউজিল্যান্ড), রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু পাইক্রফট (জিম্বাবুয়ে), রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ), জাভাগাল শ্রীনাথ (ভারত)

আম্পায়ার্স (২০২৬-২৭) --

কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটলবরো (ইংল্যান্ড), নীতিন মেনন (ভারত), আল্লাহউদ্দিন পালেকার (দক্ষিণ আফ্রিকা), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া), অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড)

  • সর্বশেষ
  • জনপ্রিয়